সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:২৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:২৫:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত
যেখানেই অতিরিক্ত অর্থ দাবি, সেখানেই প্রতিরোধের আহ্বান স্টাফ রিপোর্টার :: “দুর্নীতির বিরুদ্ধে তারুণে’র একতা : গড়বে আগামীর শুদ্ধতা” - এই প্রতিপাদেকে সামনে রেখে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যৌথভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি ও জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। এরপর মানববন্ধন, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানববন্ধন ও আলোচনা সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল দিবসটির প্রতিপাদ্যের দিকে আলোকপাত করে উল্লেখ করেন, আগামীর বিশ^কে নেতৃত্ব দিবে আজকের তরুণ প্রজন্ম। তাই তাদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিসহ সততা ও শুদ্ধাচারের চর্চার প্রসারে আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিকসহ সকল অংশীজনদের দায় রয়েছে। তরুণ প্রজন্ম যাতে দুর্নীতিবিরোধী প্রচারণায় সμিয়ভাবে অংশগ্রহণ, কোনো ধরনের বাধা বা বিপত্তি ছাড়া মুক্তমনে দুর্নীতি নিয়ে আলোচনা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং দুর্নীতি প্রতিরোধ ও সমাধানে তাদের উদ্ভাবনীশক্তিকে কাজে লাগানোর সুযোগ পায়, তার নিশ্চয়তা প্রদান আমাদেরকেই করতে হবে। তিনি সেবাখাতে দুর্নীতি প্রতিরোধে সেবা নিতে গিয়ে যেখানেই অতিরিক্ত বা অনৈতিক অর্থ দাবি করবে সেখানেই নাগরিকদের তা চ্যালেঞ্জ করার আহ্বান ব্যক্ত করেন এবং সরকারি কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের নীতিবহির্ভূত যেকোনো নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাধ্যমে দুর্নীতিকে রুখে দেওয়া ও নিজ নিজ অবস্থানে সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সদস্য অ্যাড. খলিল রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র সভাপতি কানিজ সুলতানা, দুদকের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা