বিনালেবু-১ চাষে কৃষকদের প্রশিক্ষণ
- আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিনা উদ্ভাবিত বিনালেবু ১ এর অঙ্গজ বংশবিস্তার পরিচর্যা ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী জেলার ১২টি উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে বিনালেবু-১ এর চাষাবাদ ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণে দেওয়া হয়েছে।
এসময় সিলেট সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান ড.এম এইচ. বোরহান উদ্দিন ভুঁইয়া ভিডিও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিনালেবুর চাষাবাদের নিয়ম ও পরিচর্যা বিষয়ে কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা পিএসও এবং শাখা প্রধান পরিচালনা ও উন্নয়ন কোষ ড. মোহাম্মদ আশিকুর রহমান।
এছাড়াও প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএইচ মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা পিএসও ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নরুন নবী মজুমদার, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিনা লেবু চাষ করে কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে। বাজারে লেবুর চাহিদা রয়েছে। খুব কম খরচে লেবু চাষাবাদ করা যায়। বাণিজ্যিকভাবে বাড়ির আশপাশে খালি জায়গায় বিনালেবু ১ সঠিকভাবে চাষ করে লাভবান হওয়া খুবই সহজ। পরিবারের চাহিদা মিটিয়ে এই লেবু বাজারে ১২ মাস বিক্রি করা যাবে। কৃষি অফিস থেকে সঠিক পরামর্শের মাধ্যমে এসব লেবু চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত নতুন জাতের লেবুসহ বিভিন্ন ধরনের নতুন জাত কৃষকদের চাষাবাদ করতে আগ্রহী করে তুলতে হবে।
প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনালেবু ১ চারা বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ