সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বাউল কামাল পাশার ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩২:৫৮ পূর্বাহ্ন
বাউল কামাল পাশার ১২৪তম জন্মবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে উদযাপিত হয়েছে বাউল কামাল পাশা’র ১২৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিলনায়তনে বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ-এর উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক আল-হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, সাংবাদিক মো. হাসান চৌধুরী, হোসাইন মাহমুদ শাহীন, গীতিকবি ও জেলা জাতীয়তাবাদী বাউল দলের আহবায়ক নজরুল ইসলাম, প্রবীণ গীতিকার আব্দুল আজিজ চৌধুরী, বাউল দলের সাবেক আহবায়ক বাউল আশরাফ আলী মোড়ল, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, সুরমা ইউপি সদস্যা মোছা. তানজিনা বেগম, সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক গীতিকার নির্মল কর জনি প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জের পাঁচ প্রধান লোককবির একজন এবং বৃহত্তর সিলেট অঞ্চলে বৃটিশ আমলে পালাগানের প্রবক্তা ছিলেন বাউলকবি কামাল পাশা। মালজুড়া গানে তাঁর অসাধারণ দক্ষতার কারণে ১৯৬৪ সালে সুনামগঞ্জ আর্টস কাউন্সিল ও মহকুমা প্রশাসন তাঁকে ‘গানের স¤্রাট’ উপাধিতে ভূষিত করে। বক্তারা জানান, গত সরকারের সময়ে জেলা প্রশাসন তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদানের জন্য ৯ বার এবং স্বাধীনতা পুরস্কারের জন্য ৫ বার সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন, এ মহান সংগীতগুরুর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সভায় বক্তারা নতুন প্রজন্মকে সৎ, মানবিক ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে বাউল কামাল পাশার স্বকীয় সঙ্গীতধারার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কামালগীতি পরিবেশন করেন প্রবীণ বাউল শিল্পী আব্দুল রব আব্দুল্লাহ, যুবায়ের বখত সেবুল, বাউল আল হেলাল, বাউল শফিকুন নূর, বাউল আমজাদ পাশা, বাউল আলাউদ্দিন, বাউল আব্দুস সালাম ভান্ডারী, বাউল আব্দুল কাইয়ূম, বাউল তোরাব হোসেন, বাউল রোকসানা ভান্ডারী, বাউল তানজিনা বেগম, গীতিকার আসাদ আলী, বাউল আব্দুল আলীম, শিল্পী শাহানা আক্তার, বাউল আইন উদ্দিন, বাউল শফিক মিয়া ও বাউল সাদিক খানসহ স্থানীয় শিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প