সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

এনসিপি নেতা আখতারের বক্তব্যে জামায়াতের নিন্দা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:২০:২৪ পূর্বাহ্ন
এনসিপি নেতা আখতারের বক্তব্যে জামায়াতের নিন্দা
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্যকে অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি। রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান। বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘অস্ত্রের রাজনীতি’ বা ‘অস্ত্রের মহড়া’ সংক্রান্ত যে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন করেছেন, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা দেশে আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। আমাদের ইতিহাস, আদর্শ ও রাজনৈতিক আচরণ কোথাও এমন অভিযোগকে সমর্থন করে না। তার এই বক্তব্য স¤পূর্ণ অসত্য, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত অত্যন্ত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে আসছে। দেশের জনগণ জানে-জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকা-ের রাজনীতিতে বিশ্বাসী নয়। অতএব, তার মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা আশা করি, আখতার হোসেন তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। রাজনৈতিক বিভাজনকামী, উত্তেজনামূলক ও অসত্য প্রচারণা জাতির জন্য কোনো উপকার বয়ে আনে না। অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। বিবৃতিতে তিনি গণমাধ্যম, রাজনৈতিক মহল ও দেশবাসীকে এ ধরনের মিথ্যাচার এবং অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আখতার হোসেন বলেছিলেন, “বিএনপি-জামায়াত গণঅভ্যুত্থানে আমাদের শরিক দল। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত