সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

কৃষকের দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:২৭:০১ পূর্বাহ্ন
কৃষকের দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জিনারপুর মাঝের টেক গ্রামে পূর্ব বিরোধের জেরে কৃষক রমজান আলীর বন্ধক নেওয়া দেড় কেয়ার জমির শিম গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে প্রতিপক্ষ রজব আলী গং এই শিম গাছ কেটে ফেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওইদিন বিকেলে কৃষক রমজান আলী বিশ্বম্ভরপুর থানায় রজব আলীসহ ৭ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দাখিল করেন। রমজান আলী একই ইউনিয়নের গোয়াইনগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে। এর আগে তিনি মারধরের আরেকটি ঘটনায় সুনামগঞ্জ আদালতে মামলাও করেন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রমজান আলী দীর্ঘ পাঁচ বছর ধরে আলী বক্স ও রজব আলী গংদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছেন। জমি নিয়ে তাদের সঙ্গে বড় ধরনের বিরোধ না থাকলেও হঠাৎ করে রমজান আলীর দেড় কেয়ার জমির শিম গাছ কেটে ফেলে প্রতিপক্ষ। এমনকি জমিতে চাষ করতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটানো হয়। রমজান আলী জানান, ২২ নভেম্বর শনিবার দুপুর ২টায় রজব আলী গংরা জোরপূর্বক তার জমিতে বেগুন গাছ লাগাতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। আদালতের মামলায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ পরে তার শিম গাছ কেটে ফেলে বলে দাবি রমজান আলীর। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান। গোয়াইনগাঁও গ্রামের বাসিন্দা মো. বাবর আলী বলেন, রজব আলী গংরা স্থানীয় পঞ্চায়েত মানে না। তারা বাজারে বা বাইরে সালিশ করতে চায়। জমির মালিক আলী বক্স বলেন, আমরা জমি বন্ধক দিয়েছি। রমজান আলীর কোনো দোষ নেই। রজব আলী গংরা শিম গাছ নষ্ট করায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মারধরে আহত হয়ে চিকিৎসার পেছনে আরও চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আলী বক্স, আক্তার হোসেন, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, নয়ন মিয়া, মোশাররফ হোসেন, ইস্তার আলী, আলী হোসেন, জমির হোসেন, আমির হোসেন, নুর আলম, রাসেল মিয়া, তাজুল ইসলাম, মঞ্জিলা বেগম, আছমা বেগম, নাসিমা বেগম, পান্না আক্তার, মমতা বেগম, মরিয়ম বেগম প্রমুখ। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী বলেন, শিম গাছ কর্তনের ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা