অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে জরিমানা
- আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০২:৪৮:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০২:৪৮:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মাসকান্দা গ্রামে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে শ্যামল চন্দ্র সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দন্ড দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই পলাশ চৌধুরী, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হোসাইন আহমেদ, স্থানীয় বাসিন্দা রেহান মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি