সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

আমনের বাম্পার ফলন, ধানের দাম নিয়ে শঙ্কায় কৃষক

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৬:৫৪:২৫ পূর্বাহ্ন
আমনের বাম্পার ফলন, ধানের দাম নিয়ে শঙ্কায় কৃষক
শহীদনূর আহমেদ::
দিগন্তজোড়া ফসলের মাঠে সোনালী ধানের নাচন। শীতের হাল্কা কুয়াশা আর অগ্রহায়ণের রোদ গায়ে মেখে ধানের গোছাগুলো হয়ে উঠেছে কৃষকের হাসির প্রতিচ্ছবি।
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে আমন ধান কাটা, মাড়াই ও শোকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। রোপা আমনের বাম্পার ফলনে জেলার চাষীদের মধ্যে স্বস্তি ফিরলেও ধানের দাম নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিঘা প্রতি ১৫-২০ মণ ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ জেলার আমন চাষীরা। উৎপাদন ব্যয় মিটিয়ে লাভবান হওয়া যাবে না বলে জানান তারা। স্থানীয় পর্যায়ে ধানের ন্যায্য মূল্য নির্ধারণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা।
আমন চাষীরা জানান, অনুকূল আবহাওয়া ও সময়ে সময়ে বৃষ্টিপাত এবং পোকার আক্রমণ না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার আমনের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি গড়ে ১৫-২০ মণ ধান উৎপাদন হয়েছে। তবে উচ্চ ফলনশীল জাতের ধানে এর চেয়ে বেশি ফলন পাচ্ছেন চাষীরা। মাঠ পর্যায়ের একাধিক চাষী জানান ধানের আশানুরূপ ফলনে খুশি হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।

কৃষকরা বলেন, স্থানীয় পর্যায়ে ধানের দাম অনেক কম। সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হলেও সংগ্রহের লক্ষ্যমাত্রা উৎপাদনের তুলনায় অনেক কম থাকায় হতাশ তারা। এতে উৎপাদন ব্যয় মিটিয়ে তেমন কিছু থাকছে না।
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবানগরের কৃষক ছমির উদ্দিন বলেন, এবার যে ধান হইছে তা আর কোনো সময় হয়নি। ধানের ফলন বেশি হওয়ায় আমরা খুশি। তবে ময়ালের ধানের দাম কম। হাজার টাকা মণে ধান কিনছেন পাইকাররা। এই দামে ধান বিক্রি করলে ফরতায় পড়ে না।
কৃষক আব্দুস সালাম বলেন, ধারদেনা করে জমি চাষ করি। এখন জমির চাষের খরচ বেশি। ধানের দাম ভালে থাকলে আমরা বাঁচি। না হইলে খরচ আর উৎপাদনে সমান হয়ে যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর সুনামগঞ্জের ১২টি উপজেলায় রোপা আমনের চাষ হয়েছে ৮২ হাজার ৬৫৬ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা চালের দিক দিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৯৯৭ মেট্রিকটন। ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান

অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। ধানের ফলনে চালের বাজারে প্রভাব পড়ার কথা জানিয়ে তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আবহাওয়া ভালো ছিলো। তাই ফলন ভালো হয়েছে। ফলন ভালো হলে স্বাভাবিকভাবে চালের বাজারে প্রভাব পড়বে। প্রথম দিকে ধানের দাম কম থাকলেও ধীরে ধীরে বাজার ঊর্ধ্বমুখী হবে। সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এবার সুনামগঞ্জে আমনের আশানুরূপ ফলন হয়েছে। বা¤পার ফলনে জেলার কৃষকদের মধ্যে স্বচ্ছলতা ফিরে আসবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এবার সুনামগঞ্জে সরকারিভাবে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬২ মেট্রিক টন। লটারির মাধ্যমে ১৩৬০ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা