সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

ভারত ও লন্ডনে বসে আর কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : সাদিক কায়েম

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৬:২১ পূর্বাহ্ন
ভারত ও লন্ডনে বসে আর কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : সাদিক কায়েম
সুনামকণ্ঠ ডেস্ক :: ছাতক উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে ছাতক-দোয়ারাবাজার ছাত্র-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডাকসু’র ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ভারত, পাকিস্তান ও লন্ডনে বসে আর কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে এ দেশে এসেই করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষের স্বপ্ন, আকাক্সক্ষা ও উন্নয়ন নিয়ে চিন্তা করে। আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল অঞ্চলে জামায়াত মনোনীত প্রার্থী-কে ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের যুব সমাজ জেগে উঠেছে। আর কোন অপশক্তি আমাদের-কে দাবিয়ে রাখতে পারবেনা। সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য এড. রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ছাত্র-জনতার সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা সদস্য মাও. আব্দুস সাত্তার, দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ, ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, ছাত্রনেতা শাহীনুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ, এড. সিরাজুল ইসলাম, ওবায়দুল হক শাহিন, সাবেক ছাত্রনেতা সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম, উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমুখ। অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শান্তিগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে ‘এন ইভেনিং উইথ ডাকসু ভিপি’ শিরোনামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিপ্লবের এক বছর পার হয়ে গেছে। আমরা বিপ্লবের আকাক্সক্ষার কথা ভুলে গেছি। কেনো ভুলে গেছি? কারণ, বিপ্লব নিয়ে ষড়যন্ত্র চলছে। গত ৫৪ বছরে ভারতের মদদে যে ম্যাকানিজম ছিলো, জুলাই বিপ্লবের মাধ্যমে সে ম্যাকানিজম ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ক্রমাগত ষড়যন্ত্র করছে। আমাদের সজাগ থাকতে হবে। এই বিপ্লবের আকাক্সক্ষা যেন হারিয়ে না যায়। আমরা অনেককে হারিয়েছি। আমাদের ২ হাজার ভাই শহিদ হয়েছেন। অনেকে গাজী হয়েছেন। এতো রক্তের পর যদি আমরা বাংলাদেশকে নির্মাণ করতে না পারি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ইসলামি ছাত্র শিবির, শান্তিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামি ছাত্র শিবিরের সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জায়ামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আসাদুজ্জামান, ডাকসু’র কার্যকরি সদস্য শাহীনুর রহমান, সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহীন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. আফসার আহমদ, সেক্রেটারি মুহাম্মদ নুর নবী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ