সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সরকারি বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে হবে

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২৪:৫০ পূর্বাহ্ন
সরকারি বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে হবে
শাল্লার আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুণ বাস্তবতা আজ ব্রাত্য নয়, বরং এটি দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবহেলা ও দখলদারি সংস্কৃতির একটি উদাহরণ। ওই বিদ্যালয়ের ৪৯ শতাংশ জায়গার মধ্যে মাত্র ৭ শতাংশ জায়গা শিক্ষাপ্রতিষ্ঠানের দখলে থাকা কোনোভাবেই স্বাভাবিক বা গ্রহণযোগ্য নয়। বাকি ৪২ শতাংশ স্থায়ীভাবে স্থানীয়দের দখলে চলে যাওয়া শুধু আইন লঙ্ঘনই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার অধিকারের সরাসরি লঙ্ঘন। বিদ্যালয়ে প্রয়োজনীয় জায়গার অভাবে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না - এটি অত্যন্ত উদ্বেগজনক। যেখানে শিশুরা ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনে ক্লাস করছে, সেখানে নিরাপদ ও আধুনিক অবকাঠামো নির্মাণ সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। কিন্তু জমি দখলমুক্ত না হলে কোনো উন্নয়নই সম্ভব নয়। বিষয়টি শুধু আঙ্গারুয়ার নয়; উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী জানিয়েছেন, লক্ষীপাশা, উত্তর শশারকান্দা, কলিমপুর, শেখহাটি ও আগুয়াই - সব জায়গাতেই একই সমস্যা। এর মানে, এটি একটি প্রাতিষ্ঠানিক সংকট, যার দ্রুত সমাধান জরুরি। আঙ্গারুয়া ও নোয়াগাঁওবাসীর ১১৬ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ নিঃসন্দেহে একটি সাহসী উদ্যোগ। আরও উল্লেখযোগ্য- অভিযুক্ত দখলদাররাও অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। এর মানে, স্থানীয় পর্যায়ে সমাধানের আগ্রহ রয়েছে, প্রয়োজন শুধু সঠিক প্রশাসনিক পদক্ষেপ। উপজেলা প্রশাসন ইতোমধ্যে অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে। এখন দরকার দ্রুত পদক্ষেপ- সীমানা নির্ধারণ, রেকর্ড যাচাই এবং বেদখল মুক্তি। সরকার যখন শিক্ষার উন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে, তখন জমি দখলের মতো কারণে ভবন নির্মাণ ব্যাহত হওয়া জাতির অগ্রগতির পথে বড় বাধা। তাই আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল মুক্ত করতে জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান, কঠোর আইন প্রয়োগ এবং প্রশাসনিক নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা শুধু শিক্ষা বিভাগের দায় নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করতে এখনই প্রয়োজন দৃঢ় অবস্থান। নইলে ‘সবার জন্য মানসম্মত শিক্ষা’ স্বপ্নই হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স