সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১০:০৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১০:০৮:৫১ পূর্বাহ্ন
অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
সুনামকণ্ঠ ডেস্ক :: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এ পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাজীবনের কোনোটিতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। কারও তৃতীয় বিভাগ থাকলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এ শর্ত পূরণ না করে কেউই আবেদন করতে পারবেন না। ‘সংশোধিত এমপিও নীতিমালায়’ এ সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। নীতিমালাটা শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত অনুমোদনও পেয়েছে। শিগগির এটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, সংশোধিত এমপিও নীতিমালায় প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনের একটিতেও তৃতীয় বিভাগ থাকলে তিনি আবেদন করতে পারবেন না। নতুন করে এ ধারা যুক্ত করা হয়েছে। আগের নীতিমালায় তৃতীয় বিভাগ পাওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পেতেন। এখন থেকে তারা আর সুযোগ পাবেন না। জানা গেছে, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য বিধিমালা সংশোধন করা হয়েছে। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের দপ্তরে রয়েছে। তবে বিধিমালায় সচিব এখনও সই করেননি। আগামী সপ্তাহে এ বিধিমালা প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সংশোধিত বিধিমালায় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগে পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে। তবে কত নম্বরের পরীক্ষা হবে সেটি চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে এনটিআরসিএর বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষায় কত নম্বর থাকবে; তা এনটিআরসিএর নির্বাহীকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিয়োগ হবে বাছাই পরীক্ষার মাধ্যমে। তবে কত নম্বরের মূল্যায়ন করা হবে, তা চূড়ান্ত করবে এনটিআরসিএ। বিধিমালা সংশোধন কমিটি ১০০ নম্বরের মূল্যায়নের প্রস্তাব করেছিল। সেটি সংশোধিত চূড়ান্ত বিধিমালায় উল্লেখ করা হয়নি। এটি এনটিআরসিএর এখতিয়ারে রাখা হয়েছে। গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সমমানের সব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করা হয়। -জাগো নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু

বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু