সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

শান্তিগঞ্জে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে টানা ৩য় দিনের মতো বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নতুন নিয়োগবিধির অপেক্ষায় থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় ভুগছে। এর ফলে পদোন্নতি, বেতন কাঠামো, কর্মপরিধি ও পেশাগত উন্নয়নে স্থবিরতা তৈরি হয়েছে। তারা জানান, মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা সত্ত্বেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে। কর্মসূচিতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প