সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:২০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:২০:৫৩ পূর্বাহ্ন
প্রতিবন্ধীরা বোঝা নয়, আমাদের সম্পদ
৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে যে সম্মিলিত উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে - তা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যটি তুলে ধরেছেন: প্রতিবন্ধীরা বোঝা নয়, বরং আমাদের সম্পদ। এই দৃষ্টিভঙ্গি শুধু মানবিকতারই প্রতিফলন নয়; এটি টেকসই উন্নয়নের বাস্তব ভিত্তিও বটে। আমাদের সমাজে এখনও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা, বঞ্চনা কিংবা সহানুভূতির মুখোশে করুণার দৃষ্টিতে দেখা হয়। অথচ তাদের মধেও আছে স্বপ্ন, সম্ভাবনা এবং দক্ষতা। রাষ্ট্র ও সমাজ যদি যথাযথ সহায়তা ও অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করে, তবে তারাই হয়ে উঠতে পারে অগ্রগতির শক্তিশালী অংশীদার। চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, চলাচলসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধীদের অধিকার, মর্যাদা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার যে আহ্বান জানিয়েছেন - তা বাস্তবায়নে এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। শুধু দিবস পালন নয়, সারা বছরব্যাপী সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রশিক্ষণ, কর্মসংস্থান ও প্রযুক্তি সহায়তা বৃদ্ধির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন করতে হবে। একইসঙ্গে সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি। তাদের প্রতি অসম্মানজনক মন্তব্য বা আচরণ যেমন অনৈতিক, তেমনি আইনত দ-নীয় - এ বিষয়েও সচেতনতা বাড়াতে হবে। সুনামগঞ্জে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, ওয়াকার ও সহায়ক উপকরণ বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে তখনই, যখন প্রত্যেক পরিবার, প্রতিষ্ঠান ও নাগরিক তাদের স্বাভাবিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা মনে করি- প্রতিবন্ধী নয়, তারা সক্ষমতার আলোকবর্তিকা। রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রমে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই হবে প্রকৃত মানবিক বাংলাদেশ গড়ার পথ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু