সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৩:১৭:২৬ পূর্বাহ্ন
ধর্মপাশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ স¤পাদক আনিসুল হক বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়াকে কত ভালোবাসে তার প্রমাণ দিচ্ছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এই প্রত্যাশা করি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে ধর্মপাশা উপজেলায় উকিলপাড়া হেলিপ্যাড মাঠে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথাগুলো বলেন। আনিসুল হকের উদ্যোগে ও ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে মো. আনিসুল হক আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতীক। দুঃসময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ। আমরা তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চাই। মাহফিলে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক আব্দুল হকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, ৪র্থ যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা