সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ধর্মপাশা ও মধ্যনগরে কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০২:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০২:১৭:২০ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগরে কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শুরু ও শেষ করার লক্ষ্যে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ে পৃথকভাবে এই সভা হয়। ধর্মপাশার ইউএনও জনি রায়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহাব উদ্দিন, সাংবাদিক মহি উদ্দিন আরিফ প্রমুখ। অপরদিকে, মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া, মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আল মামুন, সাংবাদিক আল আমিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স