সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০২:১৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০২:১৩:২৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ মডেলের উদ্ভাবক ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষায় নতুন পরীক্ষা পদ্ধতি ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়। প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ও শান্তিগঞ্জ মডেল জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করায় এর উদ্ভাবককে সংবর্ধনা দেওয়া হয়েছে। দরগাপাশা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ। সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এএলজি জামান চৌধুরী, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় দাস, ইশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আলী, আবুল হাসান, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবা পাল, সমাজকর্মী মুরাদ আহমদ চৌধুরী, ফরিদ গাজী, ছালিক আহমদ, শ্যামল চৌধুরী, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, আবদুর রশিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাফসা আক্তার লিমা ও ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ইউপি সদস্য ললিত মোহন দাস। এর আগে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ইউএনও সুকান্ত সাহা। অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, অর্থ স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য নোহান আরেফিন নেওয়াজ, আবদুর রহমান জামীসহ দরগাপাশা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক