সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দোয়ারাবাজারে মাটি চাপায় শ্রমিক আহত

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০২:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০২:১১:২৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে মাটি চাপায় শ্রমিক আহত
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তবর্তী চেলা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় গুরুতর আহত হয়েছেন কামাল হোসেন (২৮) নামের এক শ্রমিক। বুধবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কামাল হোসেন পূর্বচাইরগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেলা নদীর ভারতীয় সীমান্ত ঘেঁষা অংশে পাড় কেটে মাটি খুঁড়ে বালু উত্তোলন করে শ্রমিকরা। প্রতিদিনের মতো বুধবার সকালে কামাল হোসেনও মাটি খুঁড়ে বালু তুলছিলেন। এসময় হঠাৎ নদীর পাড় ভেঙে তার ওপর ধসে পড়ে। মাটি চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করেন। স্থানীয় সূত্র আরও জানায়, গত কয়েক বছর ধরে ইজারার নামে চেলা নদীর তীরে নির্বিচারে বালু উত্তোলন চলছে। একসময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল এই নদীঘাট। তবে অবৈধ ও অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও, সোনাপুর, নাছিমপুর, রহিমের পাড়া ও পূর্বসোনাপুর গ্রামের শতাধিক বসতভিটা এবং বহু একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নদীর তীরবর্তী মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মধ্যে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি