সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:৩৬:৪১ পূর্বাহ্ন
প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন
সুনামগঞ্জ শহরসহ আশপাশের উপজেলায় প্রতারণার নতুন কৌশল- নকল স্বর্ণের টুকরো দেখিয়ে মানুষকে ‘অবচেতন’ বা বিভ্রান্ত করে সর্বস্ব লুটে নেওয়া - একটি উদ্বেগজনক সামাজিক সংকটে রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো প্রকাশ্যে এসেছে, সেগুলো শুধু বিচ্ছিন্ন প্রতারণা নয়; বরং একটি সংগঠিত চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে সাধারণ মানুষের সহজ-সরল বিশ্বাসকে পুঁজি করে প্রতারিত করছে। পঞ্চাশোর্ধ্ব রোজিনা বেগমের সাথে প্রতারণা এক ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরে। ট্রাফিক পয়েন্ট থেকে কলেজ রোডে যাওয়ার পথে অটোরিকশায় বসা উঠতি বয়সী দুই কিশোরের ফাঁদে পড়ে মুহূর্তের মধ্যে নিজের চেইন, দুল, ব্যাগের টাকা- সব কিছু হাতছাড়া করেছেন তিনি। এ ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং মানসিক আঘাত দিয়ে তাকে অসুস্থ করে তুলেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে- এই চক্র শুধু ছিনতাই করছে না, বরং মানুষের ওপর মনস্তাত্ত্বিক ছোবল ফেলছে। শহরের রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, বাজার - সব জায়গায় এই চক্রের সক্রিয়তা নতুন করে প্রশ্ন তুলছে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে। বিশেষ করে মধ্যবয়সী মানুষ ও গ্রাম থেকে আসা যাত্রীরা টার্গেট হওয়ায় বিষয়টি আরও চিন্তার। অনেকে মানসম্মানের ভয় বা ঝামেলা এড়াতে অভিযোগ করেন না - এটিও চক্রটির দুঃসাহস বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, উঠতি বয়সী কিশোরদের একটি অংশ এই চক্রে জড়িয়ে পড়ছে। বয়স ১৫ থেকে ৩০ বছরের যুবকরা জনবহুল স্থান, যানবাহন ও বাজার এলাকাগুলোকে টার্গেট করছে। নারীদের প্রতারণায় নারী সদস্যদের স¤পৃক্ততার তথ্যও সমাজে সংগঠিত অপরাধের নতুন রূপ তুলে ধরে। এ অবস্থায় পুলিশের শুধু অভিযোগের অপেক্ষায় থাকলে চলবে না। আধুনিক কৌশলে কাজ করা প্রতারকরা যে কোনো সময় জায়গা বদল করতে পারে। তাই পুলিশি নজরদারি বৃদ্ধি করতে হবে। এছাড়া বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, হাসননগর-কলেজ রোডসহ ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি নজরদারি ও টহল জোরদার করতে হবে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। সুনামগঞ্জের মতো শান্ত একটি শহরে প্রতারক চক্রের এমন দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। পুলিশ বলছে, বিষয়টি নতুন - কিন্তু জনগণের জন্য নতুন কৌশল মানেই নতুন বিপদ। তাই এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে। নইলে আজ রোজিনা বেগম, কাল আরও অসংখ্য সাধারণ মানুষ প্রতারণার শিকার হবে। আইনের কঠোর প্রয়োগ, সমাজের সচেতনতায় ও সম্মিলিত উদ্যোগেই কেবল এই চক্রের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব। সুনামগঞ্জকে নিরাপদ রাখতে এখনই সময়- দ্রুত, কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স