সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি
১৫ ডিসেম্বর ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হবে তো?

এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১৯:৪২ পূর্বাহ্ন
এখনো সার্ভে শেষ হয়নি, গঠিত হয়নি পিআইসি
বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের হাওরে বোরো ফসল রক্ষায় প্রায় ৬০০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের লক্ষ্যে এখনো পিআইসি (প্রকল্প বাস্তবাস্তবায়ন কমিটি) গঠিত হয়নি। সম্পন্ন হয়নি সার্ভের কাজও। গণশুনানীরও কোনও খবর নেই। গণশুনানী করে হাওরের প্রকৃত কৃষক ও বাঁধ এলাকার জমির মালিকের মাধ্যমে পিআইসি গঠনের সরকারি নির্দেশনা রয়েছে নীতিমালায়। পিআইসি আগামী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারি শেষ করার কথা থাকলেও এখনো সার্ভে চলমান থাকায় এবং পিআইসি গঠিত না হওয়ায় বাঁধের কাজ বিলম্বের আশঙ্কা করছেন কৃষকরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার ছোট বড়ো ৪২ হাওরের ২ লক্ষ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমির ফসলরক্ষায় বাঁধ নির্মাণে সার্ভে শুরু হয়েছে গত ৫ নভেম্বর থেকে। সার্ভের সঙ্গে উপজেলা পর্যায়ে পিআইসির জন্য গণশুনানী করার কথা। কিন্তু এখনো কোনও উপজেলায় গণশুনানী হয়নি। আগামী ৪ ডিসেম্বর জেলা কমিটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সার্ভের বাস্তব অবস্থা, পিআইসি কমিটি গঠনসহ বাঁধসংক্রান্ত জরুরি আলোচনা করা হবে। ২০১৮ সাল থেকে ঠিকাদারের বদলে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে পিআইসি গঠন করে বাঁধের কাজ চলছে। তবে পিআইসি নিয়ে প্রতি বছর দুর্নীতি হচ্ছে এমন অভিযোগ আছে। কৃষকরা জানান, গণশুনানী না করে পিআইসি গঠিত হলে কৃষকদের বদলে মধ্যস্বত্ত্বভোগীরা সুযোগ পায়। এই সুযোগে বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়ম হয়। প্রতি বছরই গণশুনানীর বদলে মধ্যস্বত্ত্বভোগীরা কমিটি নিয়ে বাঁধের বিপুল বরাদ্দ হাতিয়ে নিচ্ছে। এবার প্রাথমিক বরাদ্দ প্রায় ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট বরাদ্দ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে বাণিজ্য করতে গ্রামে গ্রামে দালালরা সক্রিয় হয়ে ওঠেছে। তারা বিশেষ মহলকে খুশি করে পিআইসি হাতানোর প্রস্তুতি নিয়েছে। তাদের কারণে প্রকৃত কৃষকরা অফিসে ঘেঁষতে পারেনা। তাছাড়া নীতিমালা অনুযায়ী পিআইসি গঠিত না হওয়ায় দালাল ও মধ্যস্বত্ত্বভোগীরা বাঁধের কাজ নিয়ে যাচ্ছে। এতে তারা নানা অনিয়ম ও দুর্নীতি করে। বিলম্বে বাঁধ হলে বাঁধ টেকসই হয়না বলেও জানান তিনি। সুনামগঞ্জের এনডিএফ সেক্রেটারি সাইফুল আলম সদরুল বলেন, হাওরের বাঁধের বরাদ্দ প্রতি বছর লোপাট হয়। নীতিমালা অনুযায়ী গণশুনানী করে পিআইসি নেওয়া হয় না। পরিবেশ ও প্রতিবেশ বিবেচনায় নিয়ে বাঁধও নির্মাণ হয় না। যার ফলে মধ্যস্বত্ত্বভোগীরা সুযোগ নেয়। এবার বাঁধ নির্মাণের সময় এগিয়ে আসলেও পিআইসি গঠনের খবর নেই। তাই বাঁধের কাজে বিলম্ব হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ বাঁধ নির্মাণ কমিটির সদস্য সচিব মামুন হাওলাদার বলেন, আগামী সপ্তাহে সার্ভের কাজ শেষ হবে। তবে আমরা ৪ ডিসেম্বর সভা আহ্বান করেছি। এই সভাতেই পিআইসি গঠনসহ বাঁধের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক