সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি আর নেই

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১২:২৯ পূর্বাহ্ন
বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ইউকে বিএনপি’র অন্যতম উপদেষ্টা এবং সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকার লন্ডন প্লাজার স্বত্বাধিকারী আব্দুল লতিফ জেপি ইন্তেকাল করেছেন। সোমবার দুপুর ১টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল লতিফ জেপি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। আব্দুল লতিফ জেপি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং সংগঠক। যুক্তরাজ্যে অবস্থানকালেও তিনি বাঙালি কমিউনিটির একজন সম্মানিত সালিশ ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাঙালিদের নানা সমস্যার সমাধানে নিরলস কাজ করেছেন। সততা, নিষ্ঠা ও মানবসেবার জন্য তিনি সর্বমহলে পরিচিত ছিলেন। তিনি দিরাই-শাল্লা ও সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় শত শত গরীব-দুঃখী মানুষের জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী, কাপড়, নগদ টাকা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতেন। প্রতি বছর তিনি লন্ডন থেকে একাধিকবার দেশে আসতেন মানুষের টানে। দেশপ্রেম আর মানবসেবার অনুভূতি তাকে বারবার টেনে আনত মাটি ও মানুষের কাছে। দেশে ফিরলেই সাধারণ মানুষ তাকে ঘিরে ধরত, তিনি সবার খোঁজখবর নিতেন, হাসিমুখে সেবা দিতেন। বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ জেপি’র মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক-সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪