সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০৬:৪৭ পূর্বাহ্ন
নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে : পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন চলমান বিষয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছ থেকে জানতে চান। সাংবাদিকবৃন্দ তাদের আলোচনায় নির্বাচনী দায়িত্বে পুলিশের নিরপেক্ষতা, বালুমহাল থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, চোরাচালান, শহরের যানজট, মাদক বিস্তার, অনলাইন জুয়া, বিদ্যালয়ের সামনে ইভটিজিং এবং ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খল চলাচলসহ নানা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। তিনি জানান, ইতোমধ্যে অবৈধ বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এ ধরনের কর্মকা-ের সাথে যুক্ত অন্যদের বিরুদ্ধেও মামলা করা হবে। তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ এবং তা কঠোরভাবে অব্যাহত থাকবে। সাংবাদিকদের উত্থাপিত অন্যান্য সমস্যাগুলো জেলা পুলিশ সমন্বিতভাবে সংশ্লিষ্ট সংস্থার সাথে কাজ করে সমাধানের চেষ্টা করবে বলেও পুলিশ সুপার আশ্বাস প্রদান করেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর