সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জগন্নাথপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৪৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪৮:১১ পূর্বাহ্ন
জগন্নাথপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সোমবার উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতা, প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে ৩টি স্টল বসেছে। এর মধ্যে সবাইকে আকৃষ্ট করেছে পিঠা উৎসব স্টল। এতে হাতে তৈরি নানা ধরনের বাহারি পিঠা মুগ্ধ করেছে সবাইকে। দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফলে তারুণ্যের উৎসবকে ঘিরে লোকারণ্য হয়ে উঠে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪