সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:৩০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:৩২:২২ পূর্বাহ্ন
পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, কয়েক দিন আগে আনাস তার মায়ের সঙ্গে ফেনী থেকে বড়বন্দ গ্রামের নানা হানিফ খার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার এক পর্যায়ে পরিবারের অজানতে সে বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে দুপুর ২টার দিকে প্রতিবেশী এক নারী ডোবায় আনাসের নিথর দেহ ভাসতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। দ্রুত তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাসকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু