সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

রঙ্গারচরে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে প্রভাবশালীরা

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:৫৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৫৭:৩১ পূর্বাহ্ন
রঙ্গারচরে ফসলরক্ষা বাঁধ কেটে দিয়েছে প্রভাবশালীরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি ফসল রক্ষা বাঁধ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মজিবুর রহমান, নিজাম উদ্দিন, শরকত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীরা বলছেন, বাঁধটি কেটে ফেলার ফলে কৃষকদের কষ্টার্জিত ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- রঙ্গারচর ইউনিয়নের আদারবাজার বাজার সংলগ্ন মসজিদের পিছনে অবস্থিত এই বেরীবাঁধটি হাওর রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড এটি রক্ষণাবেক্ষণ করে। এ বছর বন্যা না হওয়ায় বাঁধটি অক্ষত ছিল। গত বৃহ¯পতিবার সকালে স্থানীয় ওয়াহিদ আলী, আজাদ মিয়া, মশিউর রহমান জীবন, নুর উদ্দিন, শফিকুর রহমানের নির্দেশে শ্রমিক রুয়েল মিয়া, মাজেদ মিয়া, আব্দুজ জহুর বাঁধটি কেটে ফেলেন। বাঁধ কাটার পর পরই অজ্ঞাতনামা লোকজন প্রায় ২ থেকে ৩ হাজার ফুট মাটি চুরি করে নিয়ে যায়। যার কারণে রঙ্গারচর গ্রামের মানুষের চলাচলের বিঘœ ঘটতে পারে। একইসাথে সবচেয়ে বড় আশঙ্কা হলো, সামান্য বৃষ্টি হলে নদীর পানি হাওরে প্রবেশ করে কৃষকের কষ্টার্জিত ফসল তলিয়ে যাবে। তারা এই অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে আজাদ মিয়া বলেন, যারা বিল লিজ নেয় তারা প্রতিবছরই এই বাঁধ কেটে মাছ ধরে। আমরাও মাছ ধরার জন্য বাঁধ কেটে দিয়েছি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন বলেন, বাঁধ কাটার বিষয়টি তদন্ত করার জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে বাঁধ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা