সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের চেক বিতরণ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ‎জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:৫২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৫৪:৫৫ পূর্বাহ্ন
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
সাজ্জাদ হোসেন শাহ::
হাওরের জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ প্রকল্প হঠাৎ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হাওর বাঁচাও আন্দোলন, তাহিরপুর ও সচেতন তাহিরপুরবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে, স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সদস্য সচিব সুহেল আলম, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুরের সভাপতি মুসাহেল আহমদ, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাসরুম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর ও সীমান্তবর্তী তাহিরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ উপজেলায় একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার। যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বক্তারা অভিযোগ করে বলেন, জেলার সর্বোচ্চ রাজস্ব আদায় হয় তাহিরপুর থেকে। অথচ এ উপজেলার উন্নয়ন সবসময়ই উপেক্ষিত। টিটিসি অন্যত্র স্থানান্তরের পেছনে বড় ধরনের রহস্য রয়েছে। এলাকাবাসী নিজেরাই জায়গা নির্ধারণ করে দিলেও কেন প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হলো, তার জবাব প্রশাসনের কাছে জানতে চান বক্তারা। কর্তৃপক্ষের উদ্দেশ্যে বক্তারা বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আপনাদের অজানতে স্থানান্তর হওয়া সম্ভব নয়। আপনাদের অবহেলার কারণে যদি তাহিরপুরের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তারা দ্রুত এটির সমাধান না হলে, উপজেলা পরিষদ ঘেরাওসহ কঠোর গণতান্ত্রিক কর্মসূচির হুঁশিয়ারি দেন। বক্তারা আরও বলেন, তাহিরপুরে দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান না থাকায়, প্রতি বছর বহু তরুণ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে টিটিসি প্রকল্পটি তাহিরপুরে স্থাপন করতে হবে। তারা আরও বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণের জন্য জায়গায়ও নির্ধারণ করা হয়। কিন্তু স্থানীয়দের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই হঠাৎ করে এই প্রকল্পটি অন্যত্র নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এতে করে উপজেলাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধন শেষে ২১ সদস্য বিশিষ্ট তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটিতে মেহেদী হাসান উজ্জ্বলকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং সুহেল আলমকে সদস্য সচিব করা হয়। নব গঠিত কমিটি আজ রবিবার, টিটিসি প্রকল্পটি তাহিরপুরে বাস্তবায়নের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট, একনেকে দেশের ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলাও ছিল। ৩ হাজার ৭৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পগুলো, ২০২৮ সালের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও সম্প্রতি প্রকল্প সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরে আর টিটিসি নির্মিত হচ্ছে না। এই টিটিসি কেন্দ্রটি, জেলার জগন্নাথপুর উপজেলায় স্থানান্তরের প্রস্তাব চূড়ান্ত করে, গণপূর্ত অধিদপ্তরকে ভবন নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব

সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব