সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

কৃষিখাতে মিথেন দূষণের বিস্তার ঝুঁকিতে নিম্ন ভূমির মানুষ

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:৪৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:৪৮:২২ পূর্বাহ্ন
কৃষিখাতে মিথেন দূষণের বিস্তার ঝুঁকিতে নিম্ন ভূমির মানুষ
নূরুননাহার লোনা::
বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে কৃষিখাত এখন মিথেন নির্গমনের অন্যতম প্রধান উৎস হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করার ক্ষেত্রে মিথেনের ক্ষতিকর প্রভাব কার্বন ডাই অক্সাইডের তুলনায় বহু গুণ বেশি।
ধানচাষের পানিবদ্ধ জমি, গবাদিপশুর মলমূত্র, খড়কুচি ও পচনশীল জৈব বর্জ্য থেকে নীরবেই বাড়ছে এই দূষণ। ফলে সরাসরি প্রভাব পড়ছে মাটি, পানি, পরিবেশ ও জনস্বাস্থ্যে। মাছের প্রজনন ক্ষমতা হ্রাস, জলজ প্রাণীর মৃত্যু, মানুষের শ্বাসকষ্ট, মাথাব্যথা ও অ্যালার্জিসহ নানা রোগ বাড়ছে উদ্বেগজনকভাবে। সুনামগঞ্জের কৃষক আবেদ আলী বলেন, মিথেন কিতা আমরা এর আগে কোনদিন শুনছিনা, ই সম্বন্ধে আমরা একেবারেই অজনা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ঋঅঙ)-এর “খরাবংঃড়পশ ধহফ ঊহঃবৎরপ গবঃযধহব” প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মোট মিথেন উৎপাদনের ৪০ শতাংশ আসে কৃষিজ কার্যক্রম থেকে। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের তথ্য অনুযায়ী, কৃষি খাত থেকেই ৪১ শতাংশ মিথেন নির্গমন ঘটে, যার প্রভাবে বন্যা, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, মিথেন বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো নির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই। তবে কেউ বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলে পরিবেশ অধিদপ্তর সম্পূর্ণ ব্যয় বহন করবে।
বিশেষজ্ঞরা বলছেন, মিথেন দূষণ কমাতে সমন্বিত উদ্যোগ জরুরি। ব্রি, বিনা, আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বিভিন্ন এনজিও যৌথভাবে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, উঠান বৈঠক ও প্রচারণার মাধ্যমে কৃষকদের সচেতন করতে পারে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং জলবায়ু সহনশীলতা বাড়বে। সুনামগঞ্জসহ দেশের নিচুভূমিতে মিথেন নির্গমন কমাতে অডউ (অষঃবৎহধঃব ডবঃঃরহম ধহফ উৎুরহম) সেচ পদ্ধতি দ্রুত বিস্তার ও প্রয়োগের সুপারিশ করেছেন গবেষকরা। তাদের ভাষায়- “এই বৈশ্বিক সংকট মোকাবিলায় জনগণের সচেতনতা সবচেয়ে বড় শক্তি। মানুষ সচেতন হলেই রক্ষা পাবে গ্রাম, শহর, দেশ; রক্ষা পাবে ভবিষ্যৎ প্রজন্ম।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি