সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সদর হাসপাতালের জনবল সংকট নিরসন করুন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০১:১০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০১:১০:১৬ পূর্বাহ্ন
সদর হাসপাতালের জনবল সংকট নিরসন করুন
২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের ভয়াবহ জনবল সংকট যেন জেলাবাসীর কাক্সিক্ষত স্বাস্থ্যসেবাকে প্রতিদিনই উপহাস করে চলছে। সরকার নির্ধারিত ৩৯৬টি পদের মধ্যে শূন্য রয়েছে ২৫৪টি অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ জনবলই অনুপস্থিত। দেশের একটি জেলা সদর হাসপাতালের এ পরিস্থিতি শুধু উদ্বেগজনক নয়, এটি স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন। রোগী একটু জটিল অবস্থায় পড়লেই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া এখন যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, দুর্ঘটনায় গুরুতর আঘাত - এসব গুরুতর রোগীর প্রথম ঠিকানা হওয়া উচিত সদর হাসপাতাল। কিন্তু সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শারীরিক কষ্টের পাশাপাশি রোগীদের পরিবারকে বহন করতে হচ্ছে অতিরিক্ত আর্থিক চাপ। হাসপাতালের জনবল সংকট এতটাই প্রকট যে সিনিয়র কনসালটেন্টের ১১টি পদের সাতটি শূন্য, জুনিয়র কনসালটেন্টের অর্ধেকের বেশি পদ শূন্য, অ্যানেস্থেটিস্ট নেই ৩ জনের জায়গায়, মেডিকেল অফিসার নেই ১৩ জনের মধ্যে, স্টাফ নার্স নেই প্রায় ১৫০ জনের মতো। ইমার্জেন্সি থেকে ইনডোর, ল্যাব থেকে অপারেশন থিয়েটার - সব বিভাগেই একই চিত্র। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- হাওর এলাকার কঠিন ভৌগোলিক অবস্থানের কারণে ডাক্তাররা দীর্ঘদিন থাকতে চান না। কিন্তু প্রশ্ন হলো- কেন এমন এলাকায় কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ সুবিধা, আর্থিক প্রণোদনা, বাসস্থান, নিরাপত্তা - এসব নিশ্চিত করা হচ্ছে না? এটি কি সরকারের অজানা? নাকি সমস্যা জানার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেই? আমরা মনে করি, সরকার, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই জনবল সংকট নিরসনে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। সুনামগঞ্জবাসী আর অপেক্ষা করতে চায় না - তারা চায় কার্যকর পদক্ষেপ, চায় কাক্সিক্ষত সেবা, চায় নিরাপদ চিকিৎসা অধিকার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স