সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

বিশ্বম্ভরপুরে বিএনপির সমাবেশ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০১:৫৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০১:৫৭:০৯ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজারে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জনমত গঠনে বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম এবং বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হাসান রুবেলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, বিএনপি নেতা আলফাজ উদ্দিন কাজল, ধনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আউয়াল, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হেকিম, যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, ধনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য বুরহান উদ্দিন, ট্রলি নছিমুন শ্রমিক মালিক সংগঠনের সভাপতি আব্দুল বাছিত, নবীনদলের আহ্বায়ক কামাল হোসেন, প্রজন্মদলের আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নূরে আলম। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারেন্টের বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস