সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন: বরাদ্দের অর্থ বণ্টনে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০১:৪৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০১:৪৭:২১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন: বরাদ্দের অর্থ বণ্টনে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে সরকারি বরাদ্দের অর্থ বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মেলায় অংশ নেওয়া স্টল মালিকদের দাবি, ৩০টি স্টলের বিপরীতে বরাদ্দ ছিল দুই লক্ষ টাকা, কিন্তু বাস্তবে মেলায় স্থাপিত হয় মাত্র ২৫টি স্টল। সেই ২৫টি স্টল মালিকদের দেওয়া হয়েছে মাত্র ১৪শ থেকে ১৮শ টাকা করে - যা বরাদ্দের তুলনায় অত্যন্ত অপ্রতুল। উদ্যোক্তাদের অভিযোগ, অতিরিক্ত স্টল দেখিয়ে এবং প্রকৃত স্টল মালিকদের কম টাকা প্রদান করে বরাদ্দের সিংহভাগ অর্থ আত্মসাৎ করা হয়েছে। নছর মিয়া, সবুজ মিয়া, আয়েশা ও সাইদুল ইসলাম নামের কয়েকজন উদ্যোক্তা জানান, তারা যথাক্রমে ১৪শ, ৫শ, ১৪শ ও ১৪শ টাকা পেয়েছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সরজমিনে গিয়ে ৩০টি স্টলের অস্তিত্ব পাননি। এতে প্রাণিস¤পদ বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. এমদাদুল হক বলেন, “বরাদ্দ দুই লক্ষ টাকা। তবে আমি এখন কাগজ দেখাতে পারবো না। রেজুলেশন হওয়ার পর দেখাতে পারবো।” তার এই অস্পষ্ট বক্তব্য বরাদ্দের সঠিক হিসাব নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই স্টল সংখ্যা, বরাদ্দের তালিকা, খরচের বিবরণসহ সব তথ্য প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার স্বচ্ছ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর