সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মহান বিজয় দিবস উদযাপনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:১৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:১৪:১১ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উদযাপনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে ও স্থানীয় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শিক্ষক সৈয়দ নুর, সাদ্দাম হোসেন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা জুবায়ের আহমদ, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হুমায়ূন কবির, রিয়াজ রহমান, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, হাফিজ শাহিনুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি