সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

ভিসার শর্তে কড়াকড়ি, দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে পারছে না ব্রিটেন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন
ভিসার শর্তে কড়াকড়ি, দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে পারছে না ব্রিটেন
সুনামকণ্ঠ ডেস্ক :: ভিসার নিয়মে ক্রমবর্ধমান শর্তের কড়াকড়ি এবং ব্রেক্সিটের কারণে দক্ষ কর্মী আকৃষ্ট করার ক্ষেত্রে যুক্তরাজ্য চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি গবেষণা অনুসারে, যুক্তরাজ্যের নিয়োগদাতারা অন্যান্য পশ্চিমা দেশগুলোর তুলনায় উচ্চ শিক্ষিত বিদেশি কর্মী নিয়োগ করা আরও কঠিন মনে করছেন। জবস ওয়েবসাইট ইনডিডের তথ্য অনুসারে, ব্রিটেনে কাজের সন্ধানকারী ২৫ শতাংশের বেশি ব্যবহারকারী বিদেশি ছিলেন। এই হার ফ্রান্স ও নেদারল্যান্ডসে ৩৩ শতাংশের বেশি। জরিপ অনুযায়ী, ব্রিটেনে কর্মসংস্থানের জন্য প্রতি পাঁচ বিদেশি কর্মীর মধ্যে দুজন সর্বনি¤œ বেতনের পদের জন্য আবেদন করেছেন। দশটি দেশের বিশ্লেষণ অনুসারে, যুক্তরাজ্য বিদেশি কর্মীদের ‘ক্লিক’-এর তালিকায় দ্বিতীয় সর্বনি¤œ ছিল। ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অভিবাসন নীতিগুলো আরও জটিল হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে, নতুন পয়েন্টভিত্তিক ভিসা ব্যবস্থার অধীনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকসহ বিদেশি কর্মীদের আকৃষ্ট করা সংস্থাগুলোর জন্য আরও কঠিন বলে মনে হচ্ছে। কর্মসংস্থানের জন্য যুক্তরাজ্যে আসা প্রত্যেককে যোগ্যতার মানদ-গুলো পূরণ করতে হবে। যুক্তরাজ্যের দেড় হাজার কর্মী ও কো¤পানির একটি সমীক্ষায় দেখা গেছে যে, ব্রেক্সিট তাদের জন্য যুক্তরাজ্যের বাইরে থেকে প্রতিভাবান কর্মী নিয়োগে অন্তরায়। ইনডিডের মুখপাত্র পাওয়েল আদ্রজান বলেছেন, দেশগুলো তাদের শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মেটাতে এবং দক্ষ পেশাদারদের মধ্যে বর্ধিত গতিশীলতার বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিযোগিতামূলক থাকার জন্য তাদের আকর্ষণ বৃদ্ধি করে। সমীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, উচ্চ দক্ষতা স¤পন্ন কর্মী আকর্ষণের ক্ষেত্রে অন্যান্য পশ্চিমা দেশগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে যুক্তরাজ্য। শুধু প্রতিযোগিতামূলক বেতন নয় বরং আকর্ষণীয় জীবনযাপনের সুযোগ, কার্যকর স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে হবে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের বাইরে থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আইনি দীর্ঘসূত্রিতাকে চিহ্নিত করেছেন ৩৫ শতাংশ নিয়োগকর্তা। প্রকাশিত জরিপ তথ্য থেকে জানা যায় যে, ভিসা কড়াকড়ির কারণে ব্রিটেনে আসার জন্য বিদেশি স্বাস্থ্য ও সামাজিক কর্মী এবং শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এই ক্যাটাগরির ভিসার জন্য আবেদনের সংখ্যা কয়েক হাজার কমে গেছে। এ স¤পর্কে লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, যুক্তরাজ্যের চিকিৎসাসহ বহু খাত বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল। বিদেশি কর্মীদের আসার গতি এভাবে শ্লথ হয়ে গেলে এসব খাতে সংকটের সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী