সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

একজনের একাধিক জন্মসনদ অবৈধ : পাসপোর্ট অধিদপ্তর

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৪ ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৪ ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন
একজনের একাধিক জন্মসনদ অবৈধ : পাসপোর্ট অধিদপ্তর
সুনামকণ্ঠ ডেস্ক :: একজন ব্যক্তির একাধিক জন্মসনদ থাকা আইনসংগত নয় উল্লেখ করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। কারও একাধিকবার জন্ম নিবন্ধন করা থাকলে তা বাতিলের নির্দেশনাও দেওয়া হয়েছে। গতল বুধবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ। আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাদ্দাম হোসেন। আদেশে বলা হয়, কতিপয় পাসপোর্ট আবেদনকারীর এক বা একাধিক জন্ম নিবন্ধন সনদ মিলেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসংগত নয়। কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে সেক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। নির্দেশনাগুলো হলো- কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করে একটি জন্ম নিবন্ধন বহাল রাখতে হবে। অন্যসব জন্ম নিবন্ধন বাতিলের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে। ১৮ বছরের কম বয়সী যে কোনো কারও পাসপোর্ট করতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। পাশাপাশি আবেদনকারীর বাবা-মা অথবা বৈধ অভিভাবকের সত্যায়নের প্রয়োজন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি