সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১১:০৪ পূর্বাহ্ন
জীবনের শেষ নির্বাচনের জয় দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই : নাছির চৌধুরী
স্টাফ রিপোর্টার ::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লা থেকে এবার আমার শেষ নির্বাচন। এ নির্বাচনের জয় আমি দিরাই-শাল্লাবাসীকে উপহার দিতে চাই।
হয়তো এরপর আর নির্বাচন করতে পারব না। আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি দিরাই-শাল্লার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চাই। মঙ্গলবার দিরাই শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন চৌধুরী আরও বলেন, আপনাদের ভালবাসায় দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত হয়েছি। আজীবন হাওর এলাকার খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছি। আপনাদের ভালোবাসা থাকলে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় আটকাতে পারবে না।
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সরদার ও ছাত্রদল নেতা শাহ আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সেজু মিয়া, অশোক দাস, মাহবুব সোবহানী আমজাদ, রফিক মিয়া, সাবেক ছাত্রদল নেতা রুদ্র মিজান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন তালুকদার, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা মেহেদী হাসান চৌধুরী, সোহেল মিয়া তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা