সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৪৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১০:৪৯:১১ পূর্বাহ্ন
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ জগন্নাথপুরের যুবক নিহত, আহত ৭
স্টাফ রিপোর্টার :: বিদেশযাত্রীকে এগিয়ে দিতে গিয়ে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলা পেচিশেওড়া গ্রামের মকবুল মিয়ার ছেলে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া চা বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এয়ারপোর্টের দিকে যাওয়া প্রাইভেটকারের সঙ্গে বিপরীতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার এবং প্রাইভেটকারের চালকসহ যাত্রীদের সবাই আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজ আহমদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার, প্রাইভেটকারের চালক ও চার যাত্রী আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক দু’জনকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাহফুজকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। তিনি আরও জানান, জগন্নাথপুরের বাসিন্দা প্রবাসী সাইফুল ইসলাম ৬ মাস ছুটি কাটিয়ে সৌদি আরব ফিরছিলেন। প্রাইভেটকারে তাকে এগিয়ে দিতে আসেন মামাতো, ফুফাতো ভাইয়েরা। পথে এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংষর্ষে প্রাইভেটকারের চালক ও চার যাত্রীর মধ্যে মাহফুজ মারা যান। অন্যরা আহত হন। দুর্ঘটনায় বিদেশযাত্রী সাইফুলও আহত হয়েছেন। তিনি আশঙ্কামুক্ত হলেও ফ্লাইট মিস করেছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার