সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ব্র্যাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:০৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১০:০৭ পূর্বাহ্ন
ব্র্যাকের ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. যশোবন্ত ভট্টাচার্য্য। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক শাহ আলম। ওয়ার্কশপ সঞ্চালনা করেন প্রকল্পের অফিসার এস.এম.তরিকুল ইসলাম। ওয়ার্কশপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন বিশ্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ঘন ঘন ভূমিক¤েপর প্রবণতাও উদ্বেগজনক। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের শুরুতে বৃদ্ধ পিতা-মাতা, গর্ভবতী মা এবং শিশুদের আগে নিরাপদে সরিয়ে নিতে হবে অথবা আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হবে। এ সময় একে অপরের সহযোগী হয়ে দুর্যোগের মোকাবেলা করতে হবে। তারা বলেন, দুর্যোগের সময় আশ্রয়ের জন্য নিরাপদ স্থান আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। ত্রাণ কার্যক্রমে সুষম বণ্টন নিশ্চিত করাও জরুরি। অনেক সময় শহর ও আশপাশের সহজপ্রাপ্য এলাকায় ত্রাণ বিতরণ হলেও দুর্গম এলাকার দুর্গত মানুষ বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বক্তারা আরও বলেন, যেখানে সেখানে আমরা বসতভিটা নির্মাণ করছি। ফলে বন্যার পানি দ্রুত নিষ্কাশনে বাধার সম্মুখিন হচ্ছে। ওয়ার্কশপে জেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স