সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার

দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুর্নীতিও আছে : সিলেটে দুদক চেয়ারম্যান

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৫১:৫৬ অপরাহ্ন
দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুর্নীতিও আছে : সিলেটে দুদক চেয়ারম্যান
সুনামকণ্ঠ ডেস্ক ::
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুদকে শুধু দীর্ঘসূত্রতা নয়, দুদকে দুর্নীতিও আছে।
রবিবার দুপুরে সিলেটে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানিতে ৭৩টি অভিযোগের বিষয়ে শুনানি হয়। এতে অভিযুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, যারা সেবাদাতা, তারা মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারী। সরকারি যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগ আছে। আমরা ক্রমাগতভাবে সেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করে যাব। আমরা নিয়মিত রেইড করে যাচ্ছি। আমাদের এই হস্তক্ষেপে কিছুটা তো উপকার হচ্ছে। সিলেটের সাদাপাথর লুট কা-ের ঘটনায় দুদকের প্রাথমিক প্রতিবেদনে রাজনীতিবিদদের নাম আসা - সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, আমরা প্রাথমিক প্রতিবেদনের পর অনুসন্ধান শুরু করি। এটা তো সত্য যে সাদাপাথর সেখানে ছিল না। পরবর্তী সময়ে ফিরে এসেছে। দিস ইজ ট্রু। কিন্তু ছিল না, এটা তো সত্য। কাজেই এখানে যারা জড়িত, তাদের নাম আপনারা আমাদের চেয়ে আরও বেশি করে জানেন, ভালো করেই জানেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কী তাদের পার্লামেন্টে চান, নাকি চান না? এর আগে সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী হলফনামায় প্রার্থীদের দেশের স¤পদের পাশাপাশি বিদেশের সম্পদের হিসাব বিবরণী দিতে হবে। আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি স¤পদের হিসাব না দিলে অন্যায় হবে। পাশাপাশি অনুপার্জিত স¤পদ যাদের থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় দুদকের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুদকে তার সহকর্মীরা অনেক দুর্নীতির তথ্য চাপা দেন, গণমাধ্যম তা করে না। দুদক বিচারকারী নয়। দুদকের দায়িত্ব মামলার তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা। এর বিচার করবেন আদালত। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে কৃষি স¤পত্তি ৫ দশমিক ২১ একর দেখিয়েছেন। পরে দুদকের অনুসন্ধানে ২৯ একর জমির সন্ধান পাওয়া যায়। সেই সময় দুদক বিষয়টি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নেওয়া যায়নি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রিকাবীবাজার এলাকায় গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় গণশুনানিতে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী অভিযোগের বিষয়ে নানা নির্দেশনা দেন। গণশুনানিতে অংশ নিয়ে বিশ্বজিৎ দাস নামের এক ব্যক্তি অভিযোগ করেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত শেখর দাস নামের এক ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে দুই লাখ টাকা নেন। কিন্তু পরে চাকরি দেননি, টাকাও ফেরত দেননি। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান সাময়িকভাবে অভিযুক্ত কর্মচারীকে বরখাস্তের আদেশ দেন। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া হাসপাতালে ১৫ টাকার টিকিট ২০ টাকা রাখা, টাকা ছাড়া শয্যা না দেওয়ার অভিযোগও করা হয়। এ ছাড়া সিলেট পাসপোর্ট অধিদপ্তরে ঘুষ লেনদেন ছাড়া পাসপোর্ট তৈরি করা যায় না বলে অভিযোগ করেন জহুর আলী নামের দক্ষিণ সুরমার এক বাসিন্দা। পাশাপাশি পাসপোর্ট কার্যালয়ের আশপাশের কম্পিউটার কম্পাজের দোকানে ঘুষ লেনদেন হয় বলে তিনি অভিযোগ করেন। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্যাস সংযোগ প্রদানে অনিয়মের অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় গণশুনানিতে। গণশুনানিতে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মু. মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি