সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১১:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১১:৩৮:৩৩ অপরাহ্ন
বয়স্ক ভাতা কেবল অর্থ নয়, প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান : সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক
স্টাফ রিপোর্টার::
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান খান বলেছেন, বয়স্ক ভাতা কেবল আর্থিক সাহায্য নয়, এটি প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের সম্মানের প্রতীক। সরকারি খাতায় নাম থাকার মাধ্যমে রাষ্ট্র আপনাদের সম্মানিত করছে। রাষ্ট্র যখন আপনাদের সম্মান দেয়, তখন পরিবার ও সমাজেও আপনাদের মর্যাদা বৃদ্ধি পায়।
রবিবার (২৩ নভেম্বর) সকালে তাহিরপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার উপকারভোগীদের ‘লাইভ ভেরিফিকেশন (ফেইজ-১)’ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ও সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চলমান ভেরিফিকেশন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, টাকার পরিমাণের দিকে না তাকিয়ে বিষয়টিকে সম্মান হিসেবে দেখবেন। সরকার চায় না আপনারা শেষ বয়সে ছেলে-মেয়েদের কাছে বোঝা হয়ে থাকুন। বাবার নাম সরকারি খাতায় আছে জানলে সন্তানেরাও গর্ববোধ করবে এবং আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। সরকারের সামর্থ্য বাড়লে ভাতার পরিমাণও ভবিষ্যতে বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে মহাপরিচালক মো. সাইদুর রহমান খান ভেরিফিকেশনের জন্য আসা প্রবীণ নাগরিকদের সাময়িক অসুবিধার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাই এই কর্মসূচির আমানতদার। আমানত রক্ষার স্বার্থেই নিয়ম মেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হচ্ছে। দূরদূরান্ত থেকে এসে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তবে এটি একটি সুশৃঙ্খল ব্যবস্থার অংশ। আমরা চাই আপনাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে। যাতে করে কেউ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন।
এসময় তিনি উপকারভোগীদের জন্য সুখবর দিয়ে তিনি বলেন, এখন থেকে উপকারভোগীরা তাদের সুবিধা মতো যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে সিম অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিলে আপনাদেরকে আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই তখন টাকাটা সরাসরি চলে আসবে। আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, দেশের ৮টি বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলায় একসাথে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। সারাদেশের ৮টি জায়গায় টেস্ট করা হচ্ছে যে তালিকাটা ঠিকঠাক ভাবে প্রস্তুত করা হয়েছে কি না? যারা ভাতা পাওয়ার যোগ্য তারা ভাতা পাচ্ছে কি না? এইটা টেস্ট করার জন্যই মূলত এই কর্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলাকে আমরা সিলেক্ট করেছি এই কারণে যে এই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা ভালো না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এলাকায় কিভাবে তালিকা করা হয়েছে তা যাচাই করার জন্যই তাহিরপুর উপজেলায় এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. ফরিদ আহমদ মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একে আজাদ ভূঁইয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, সাংবাদিক তানভীর আহমেদসহ জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক