সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

জেলায় ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:২৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:৩১:৫৮ পূর্বাহ্ন
জেলায় ড্যাবের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেছেন, সুনামগঞ্জের চিকিৎসা সেবা নিয়ে ড্যাবের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন, আমরা যেন প্রান্তিক পর্যায়ে কাজ করি। দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইরে না থাকে। সবাইকে সমানভাবে চিকিৎসা সেবা দিতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। স্বাস্থ্যসেবার বিষয়টি আপনাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে। শীঘ্রই আমি চেষ্টা করবো তারেক রহমানের কাছে আপনাদের সালাম পৌঁছে দেওয়ার।
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তদবির বাণিজ্য করে কোন ডাক্তার প্রান্তিক পর্যায়ে থাকতো না। সবাই তদবির করে ঢাকা কিংবা তার আশপাশে চলে যেতেন। আগামীতে এইরকম কোনো কিছু করতে দেওয়া হবে না। সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। আমরা বাংলাদেশের চিকিৎসা সেবাকে কেবল দেশের সীমানায় নয়, বরং বিশ্বমঞ্চে এক যুগান্তকারী ও সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। 
শনিবার (২২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সদর হাসপাতাল কনফারেন্স রুমে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাকিলুর রহমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. শরিফ সরকার। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন ডা. এনামুল হক খান। ডা. শাকিলুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে ড্যাবের কার্যক্রম নেই। আজকে ড্যাবের এই পুনঃজাগরণ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। একইসাথে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের মাধ্যমে সুনামগঞ্জেও ড্যাবের শক্তিশালী ভূমিকা দেখতে চাই। তিনি আরও বলেন, আপনারা সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা কাজ করতে পারে, যারা ড্যাবকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন করা হবে। কাজের মাধ্যমেই সকলকে মূল্যায়ন করা হবে। আমাদের সকলের অংশগ্রহণে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। যারা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে কোনোভাবেই ড্যাবের সদস্য করা হবে না।

ডা. সালমান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডা. সৌদিয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. নিশাত তাসনীম, ডা. সৈয়দ মারজান আহমেদ প্রমুখ।
ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, বিগত সকল সরকারের আমলে সুনামগঞ্জ জেলাকে ডাম্পিং সেন্টার হিসেবে রাখা হয়েছে। এই জেলায় ডাক্তারদের পানিশমেন্ট হিসেবে বদলি করে পাঠানো হয়। বদলি হয়ে আসার পর সেইসব ডাক্তার সপ্তাহে ১ দিন কিংবা ২ দিন কর্মস্থলে আসেন। কখনও কখনও কর্মস্থলে আসেনও না। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নের ব্যাপারে কথা বলেছি। সিলেটের কথা আসলেই সুনামগঞ্জের কথা আসে। আমরা সুনামগঞ্জকে নিয়ে ভাবছি। আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নে আমরা কাজ করবো। চিকিৎসকদের যেকোনো প্রয়োজনে ড্যাবের ভূমিকা থাকবে। আমাদের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, খোঁজ-খবর নিচ্ছেন। আমরা ড্যাবকে শক্তিশালী করতে চাই। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদী বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সহযোগী সংগঠনের কেউ ড্যাবের সদস্য হতে পারবেন না। আমরা জাতীয়তাবাদী চিকিৎসকের যুক্ত করতে চাই। শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের হাতে সদস্য ফরম বিতরণ করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা