সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:২৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:২৬:১৯ পূর্বাহ্ন
গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা প্রাণিস¤পদ কার্যালয় প্রাঙ্গণের একটি গাছের মগডাল থেকে সুজন মিয়া (২২) নামের এক যুবকরে মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুউচ্চ ওই ডাল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত সুজন মিয়া নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নয়াচৈতা গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।
জীবিকার তাগিদে তিনি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় তার চাচাতো বোন আসমা বেগমের বাসায় থাকতেন। তিনি পেশায় রিকসা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের ছুটির দিন হওয়ায় শনিবার সকাল থেকেই প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে ছিল সুনসান নীরবতা। পুলিশ ধারণা করছে, এই নির্জনতার সুযোগ নিয়েই ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় আত্মহননের পথ বেছে নেন ওই যুবক। সাধারণত অফিস চলাকালীন এখানে মানুষের আনাগোনা থাকলেও, শনিবার ভোরে এলাকাটি ছিল সম্পূর্ণ ফাঁকা। ফলে সে নির্বিঘ্নে অফিস প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছিলেন বলে মনে করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পথচারীদের নজরে আসে গাছের সুউচ্চ ডালে ঝুলন্ত এক যুবকের মরদেহ। মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ১০-১২ দিন আগে ঢাকা থেকে সুনামগঞ্জে আসেন সুজন। ঢাকায় অবস্থানকালে সুজন মিয়া গোপনে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। সম্প্রতি সুজন তার স্ত্রীকে সুনামগঞ্জে নিয়ে আসতে চাইলেও স্ত্রী তাতে রাজি হননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। নিহতের চাচাতো বোন আসমা বেগম বলেন, সকালে জ্যাকেট পরে স্বাভাবিকভাবেই সে ঘর থেকে বের হয়েছিল। কিছু সময় পরে খবর পাই প্রাণিসম্পদ অফিসের গাছে একজনের লাশ ঝুলছে, তখন দৌড়ে আসি ঘটনাস্থলে। এসে দেখি আমার ভাই সুজনের মরদেহ ঝুলছে গাছের ডালে। তার এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। তিনি আরও বলেন, সুজন কাউকে কিছু না জানিয়েই ঢাকায় বিয়ে করেছিল। ১০-১২ দিন আগে এসে জানায়, তার বউকে সে সুনামগঞ্জে আনতে চেয়েছিল। কিন্তু বউ আসতে চায়নি। এনিয়ে তার মন খারাপ ছিল।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, গাছের যে উচ্চতায় ডাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাতে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কারণ, জোর করে কাউকে এত উঁচুতে তুলে ফাঁস লাগানো দুষ্কর। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স