সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:১১:৪৭ পূর্বাহ্ন
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা মফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের মদনীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির। প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সালেহ আহমদ। আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফজলুল হক, হাফিজ ফজলুল হক প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিটি অভিভাবককে সন্তানের প্রতি যতœবান হতে হবে, লেখাপড়ায় উৎসাহ দিতে হবে এবং তাদের শিক্ষার অগ্রগতি নিয়মিত খোঁজ নিতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উত্তম মানসিকতা, মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পায়। যা সামগ্রিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, ইসলামী শিক্ষা অর্জনের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের কল্যাণ সুনিশ্চিত হয়। সঠিক ইসলামিক জ্ঞান থাকলে ইবাদতে ভুল কমে এবং জীবনযাপন হয় সুন্দর ও সুশৃংখল। মুসলমান সম্প্রদায়ের প্রত্যেকেরই ইসলামিক শিক্ষা অর্জনে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে ৫ পারা গ্রুপের ৭ জন, ১০ পারা গ্রুপের ৭ জন, ২০ পারা গ্রুপের ৭ জন, ৩০ পারা গ্রুপের ৭ জন এবং আট বছর বয়সী ৫ জন কনিষ্ঠ হাফেজসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতা কুরআন শিক্ষার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সুস্থ প্রজন্ম গঠনে সহায়তা করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি