সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
ছাতক প্রতিনিধি :: ছাতকে মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার ও মনিরগাতি-কুম্বায়ন গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেড়ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন দড়ারপার গ্রামের আবু বক্কর (৩৫), লোকমান মিয়া (৪৫), ফয়সাল আহমেদ (২৫), লাহিন মিয়া (২২), সাকলাইন মিয়া (২৬), গিয়াস উদ্দিন (৫০) এবং মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া (২০), জামাল হোসেন (৪০), সফর আলী (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, দড়ারপার গ্রামের আবু বক্করের বাড়ি থেকে মনিরগাতি-কুম্বায়ন গ্রামের নাহিদ মিয়া একাধিকবার মুরগী চুরির অভিযোগে অভিযুক্ত হন। শুক্রবার রাতেও আবু বক্করের একটি মুরগী চুরি হলে তিনি নাহিদের বাড়িতে এই বিষয়ে জানতে যান। এসময় নাহিদের স্বজনরা তাকে আটকে রাখে। খবর পেয়ে আবু বক্করের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ, জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি