সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

জামায়াতের দুই প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:০২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:০২:২৮ পূর্বাহ্ন
জামায়াতের দুই প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার :: জামায়াতে ইসলামীর দুই প্রার্থী তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যায়ের মাঠ থেকে শোভাযাত্রা নিয়ে তারা তাদের নির্বাচনী এলাকায় যান এবং গণসংযোগ করেন। সংগঠন সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) দলের প্রার্থী মো. শামস উদ্দিন এবং সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) দলের প্রার্থী তোফায়েল আহমদ খান শনিবার সকালে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে জেলা শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহর থেকে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় যান। পথে বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মোটরসাইকেল শোভাযাত্রা শুরুর আগে তোফায়েল আহমদ খান বলেন, বাংলাদেশ ৫৪ বছর পার করেছে। কিন্তু এখনো দুর্নীতি ও বৈষম্যমুক্ত, সুবিচার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। জনগণ সব দলকে দেখেছেন, এবার তারা জামায়াতে ইসলামীর মাধ্যমে সেই আকাক্সক্ষার বাংলাদেশ গড়তে চান। দেশে আওয়াজ উঠেছে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। আমরা যেখানেই যাচ্ছি মানুষের সমর্থন পাচ্ছি। শামস উদ্দিন বলেন, আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন চাই। এ জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সেটি করবে বলে আমরা আশা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন