সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১১:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১১:৫৪:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র, বাদাঘাট বাজারে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাদাঘাট বাজার মেইন রোডে রেনট্রি গাছতলায় এক পথসভায় মিলিত হয়।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেনট্রি গাছতলায় পথ সভায় মিলিত হয়। পথ সভায়, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আসা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায়টি রূপ নেয় জনসভায়।
এ সময় নেতাকর্মীরা, "ধানের শীষ ধানের শীষ, ধানের শীষ, খালেদা- খালেদা- খালেদ জিয়া, তারেক- তারেক- তারেক- তারেক রহমান, এই সেই বুঝি না, আনিসুল ছাড়া মানি না, মানি না, আনিসুল-আনিসুল-আনিসুল শ্লোগানে, শ্লোগানে পুরো বাজারটি মুখরিত করে তোলে। বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উত্তর বড়দল ইউনিয়নের বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির হবায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, আবু হুদা, এমদাদুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম শাহ্, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফেরদৌস আলম আখঞ্জি, আল ফারুক প্রমুখ।
মিছিল ও পথসভায়, বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী