সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবো: আনিসুল হক

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১১:২৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১১:৩৪:৩২ পূর্বাহ্ন
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবো: আনিসুল হক
স্টাফ রিপোর্টার::
সাম্প্রদায়িক সম্প্রীতি জন্মগত ভাবেই আমরা পেয়েছি, তা রক্ষা করেই আগামী দিনগুলোতে চলব বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক।
তিনি জানান,আমাদের এই সম্প্রীতি আরও শক্তিশালী করতে হবে এবং সমস্ত হাওরাঞ্চলে সবার মাঝে তা ছড়িয়ে দিতে হবে। কোনো বৈষম্য করবো না।
সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে, আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা করে বিভক্তির রাজনীতি করবো না।
সবাই মিলে আমরা সাম্প্রদায়িকমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার রাতে তাহিরপুর উপজেলার জামালগড় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সাথে তিনি এসব কথা বলেন। 
আনিসুল হক আরও বলেন,আমরা যুগ যুগ ধরে এক সাথে আছি বসবাস করছি আজও পাশাপাশি বাড়িতে এক সাথে থাকছি বিপদে আপদে একে অপরের পাশে দাড়াই। এই ভালবাসার বন্ধন ধরে রাখবো সব সময়। এসময় উপজেলার জামালগড় হরিণাম সংকীর্তন উৎসবে উপস্থিত ভক্তগন, গ্রামবাসী ও গন্যমান্য ব্যক্তিগন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ সমর্থকগন উপস্থিত ছিলেন।
এর আগে সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর বাজার, বাদাঘাট বাজার,জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা বিভিন্ন বাজারে ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুল হক এর সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও