সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

কেন্দ্রের সংকেত পেয়ে আবারও মাঠে কামরুল

  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৮:১২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৮:১২:৫৯ পূর্বাহ্ন
কেন্দ্রের সংকেত পেয়ে আবারও মাঠে কামরুল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে ডেকে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। এই নির্দেশনা পেয়ে তিনি শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিশাল জনসভা করেছেন। এই জনসভায় নিজেও বিষয়টি প্রকাশ করে বলেছেন- তাকে মাঠে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, বিএনপির নিজস্ব মাঠ জরিপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব জরিপ সেল, রাজনৈতিক বিভিন্ন এজেন্সি সুনামগঞ্জ-১ আসন নিয়ে নির্বাচনি একাধিক জরিপ করেছে। এসব জরিপে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে এগিয়ে রাখা হয়েছে। এসব জরিপকে গুরুত্ব না দিয়ে এই আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনিসুল হককে। এরপর থেকেই কামরুজ্জামান কামরুলের সমর্থকরা নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে তাকে মনোনয়ন দানের জন্য বিক্ষোভ সমাবেশ করে আসছেন। কামরুলকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ, বিশিষ্ট সাংবাদিক শাহেদ আলমসহ জাতীয় ও আন্তর্জাতিক প্রভাবশালী বাংলা গণমাধ্যমে একাধিক প্রতিবেদন ও মূল্যায়ন ছাপা হয়েছে। এই বিষয়টি দৃষ্টি কাড়ে বিএনপির হাইকমান্ডের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও দৃষ্টি কাড়ে এসব প্রতিবেদন ও মূল্যায়ন। হাইকমান্ড গত ২০ নভেম্বর বৃহস্পতিবার কামরুজ্জামন কামরুলকে ঢাকায় তলব করে। নানা বিশ্লেষণ ও মূল্যায়ন পর্যালোচনা করে হাইকমান্ড তাকে মাঠে কাজ অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা পেয়েই তিনি নিজ উপজেলা তাহিরপুরের বাদাঘাট বাজারে শুক্রবার সমাবেশ করেছেন। সমাবেশে বিপুল জনসমাগম ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কান্না আমাদের হাইকমান্ড শুনেছেন। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স