সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত সেন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৫:০৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৫:০৭:৩৯ পূর্বাহ্ন
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শাল্লা উপজেলা কমিটির পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহালুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কমিটির উপদেষ্টাম-লীর সদস্য আজমান গণি তালুকদার, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র কুমার দাস, সদর ইউপির সভাপতি রবীন্দ্র কুমার দাস, শাল্লা উপজেলার আটগাঁও ইউপির সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আবারও চতুর্থবার তরুণ কান্তি দাসকে সভাপতি ও জয়ন্ত সেনকে সাধারণ সম্পাদক করে ৩বছর মেয়াদি ৩১সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনের শুরুতেই সংগঠনের প্রয়াত উপজেলা কমিটির উপদেষ্টাম-লীর সদস্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, কৃষ্ণকান্ত সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ, হবিবপুর ইউনিয়ন হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুর্গাচরণ দাশ, সদস্য প্রমোদ রঞ্জন দাশ, উপজেলা কমিটির বাঁধ বিষয়ক সম্পাদক হান্নান শাহ ও আটগাঁও ইউপির সহ সভাপতি কদম আলীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু