সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

হামলাকারীদের শাস্তির দাবিতে কলাইয়া গ্রামে মানববন্ধন

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:৫৬:৫৭ অপরাহ্ন
হামলাকারীদের শাস্তির দাবিতে কলাইয়া গ্রামে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামে মন্দিরে প্রসাদ বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে শুরু হওয়া তর্ক-বিতর্ক পরে বাড়িঘরে হামলায় রূপ নেয়। এতে আহতরা হলেন শিক্ষার্থী অনিক দাস (১৮), কিলটন দাস (২০), শংকর দাস (৩৫), সত্যা রানী দাস (৪০) ও বীণা রানী দাস (৪০)। এর মধ্যে অনিক ও কিলটনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার বিচার ও হামলাকারীদের শাস্তির দাবিতে আহতদের স্বজনরা মানববন্ধন করেন। মানববন্ধনে গ্রামের বাসিন্দা বিষু দাস, রমজান মিয়া, সুশীল দাসসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা জানান, সোমবার রাতে মন্দিরে প্রসাদ বিতরণের সময় অনিক দাস ও বিশাল দাসের মধ্যে সামান্য তর্কের জেরে পরদিন বিকেলে অভিযুক্ত বিদ্যুৎ পাল (৪০) ও বিশাল পাল (১৮) বিদ্যালয়ের সামনে অনিক ও কিলটনকে তাড়া করেন। পরে তারা অনিক দাসের বাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করেন। বক্তারা আরও বলেন, আমাদের গ্রামে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি। সংগীতশিল্পী মানিক রঞ্জন তালুকদার জানান, অনিক ও ছোটনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে; যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে। গ্রামের বাসিন্দা দীপক দাস বলেন, হিন্দু-মুসলমান মিলেমিশে আমাদের গ্রাম। কিন্তু কয়েকজন দাঙ্গাবাজ গ্রামের শান্তি নষ্ট করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। অভিযোগের বিষয়ে বিশাল পালের বাবা সুবল পাল বলেন, যা হয়েছে, সেটা আইনেই দেখা হবে। আমাদের যা হওয়ার তাই হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ

ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ