সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৮:০৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:০৮:৩৫ পূর্বাহ্ন
রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জেলা প্রশাসকদের রদবদলের পেছনে যেন কোনো একটা ডিজাইন, কোনো উদ্দেশ্য থেকে এই কাজটি হচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের রদবদল লক্ষ্য করলে দেখা যাবে, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি হঠাৎ চলে গেলেন। এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। মনে হয় যেন কোনো পরিকল্পনা, কোনো উদ্দেশ্য থেকে এই কাজ হচ্ছে। তফসিল ঘোষণার পর প্রশাসনের অনেক দায়িত্ব নির্বাচন কমিশনের আওতায় আসে। সবচেয়ে নিরপেক্ষ উপায় হলো লটারি পদ্ধতিতে ট্রান্সফার করা; যার যেখানে ভাগ্য, সে চলে যাবে। এতে কোনো প্রশ্ন থাকে না। রদবদল কি কোনো পরিকল্পনার অংশ কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ করছে? কেউ জানে? নির্বাচন কমিশনই হচ্ছে আমাদের একমাত্র আস্থার জায়গা, যা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়িত্বে আছে। আমরা লক্ষ্য করেছি, তফসিল ঘোষণার পর একদিনে, এক রাতে ডিসি-এসপি, পুলিশ সুপারদের রদবদল হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই সনদ ও গণভোটের প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের মতামত ছিল, গণভোট আগে হওয়া উচিত। জুলাই সনদে কোন সংস্কার হবে, কোনটিতে ভোটার ‘হ্যাঁ’ বা ‘না’ বলবে - যদি ভোটার আগে থেকে তা বুঝতে না পারে, সে সঠিকভাবে ভোট দিতে পারবে না। প্রবাসী ভোটের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, যদি কোনো ভোটার এনআইডি জটিলতার কারণে নিবন্ধন করতে না পারে, তাহলে বিকল্প হিসেবে পাসপোর্ট ব্যবহার করে ভোটার রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, প্রতি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন করা হবে। সন্ত্রাসী বা ভোটে বাধা দেওয়া ব্যক্তিদের চাপের মাধ্যমে ভোটারদের সাহসী করা যাবে। সেনাবাহিনী থাকার মেসেজটি ভোটারদের জন্য যথেষ্ট। এজন্য প্রতিটি কেন্দ্রেই সেনা সদস্য বাড়ানো দরকার। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও বিভিন্ন দলের নেতারা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স