সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৪৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:০৫:০৫ পূর্বাহ্ন
সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা
সুনামগঞ্জে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার সুনামগঞ্জের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা বুধবার (১৯ নভেম্বর) শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেন। সনাক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. খলিল রহমানের সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর গুরুত্বারোপ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, শিক্ষা বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক কানিজ সুলতানা, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক নুরুর রব চৌধুরী, অর্থ ও অডিট বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক প্রফেসর পরিমল কান্তি দে, ইয়েস বিষয়ক উপ-কমিটি’র আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস, সনাক সদস্য এন্ড্রু জুয়েল সলমার প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ সুনামগঞ্জের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনায় সনাক সদস্যগণের পাশাপাশি এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক