সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৬:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৬:৫৭:৫০ অপরাহ্ন
তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার:: বিনামূল্যে দেয়া সরকারী প্রণোদনার বীজ ও সার কৃষকগন সঠিক ভাবে কাজে লাগাতে পারলে নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডার যোগান দিতে পারবে এবং আগামীতেও সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। তিনি আরও বলেন, এই সহায়তা আগামী বছর বা মৌসুমে কি ভাবে পানি কমার সাথে সাথেই আরও আগেই পাওয়া যায় তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবো। কারন আপনারাই আমাদের খাদ্যের যোগান দেন, আপনাদের সুবিধার কথাও চিন্তা করতে হবে সবার আগেই। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের (উবশী জাতীয়) বীজ ও রাসায়নিক সার বিতরণ করার সময় কৃষকদের উদ্দেশ্যে কথা গুলো বলেন। বুধবার সকালে উপজেলা ৭ টি ইউনিয়নের কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বিতরণ করা হয়ে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, শওকত হাসান, মনিরাজ শাহসহ গন্যমান্য ব্যক্তিগন ও উপকারভোগী কৃষকগন উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন,২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপজেলার ৭ টি ইউনিয়নের ১১ শত কৃষককে বোরো(উবশী জাতীয়) বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে প্রতি কৃষককে উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স