সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
শুভমিতার সাফল্য সুনামগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন পরিচিতি এনেছে

‘নতুন কুঁড়ি’র চ্যাম্পিয়ন শুভমিতাকে নিজ বিদ্যালয়ের সংবর্ধনা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:১২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:১২:৫৬ পূর্বাহ্ন
‘নতুন কুঁড়ি’র চ্যাম্পিয়ন শুভমিতাকে নিজ বিদ্যালয়ের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: এবারের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদারকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভমিতা তালুকদার ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীতে প্রথম, নজরুল সংগীতে দ্বিতীয় এবং দেশাত্মবোধক গানে পঞ্চম হয়ে ‘খ’ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে। সে সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। শুভমিতার মা সান্ত¡না সরকার সুনামগঞ্জ সদরের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও বাবা দীপন কুমার তালুকদার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পঙ্কজ কান্তি দে, দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সংগীত শিক্ষক সোহেল রানা এবং শুভমিতার তালুকদারের মা সান্ত¡না সরকার। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান মিয়া, সানজিদা আক্তার, সহকারী শিক্ষক ¯েœহাংশু দাস পল্লব, শিক্ষার্থী রাজনন্দিনী ও তুষ্টি দাস। স্বাগত বক্তব্যে শিক্ষার্থী শুভমিতা তালুকদার বলেন, মা-বাবার পরিশ্রম, সংগীত শিক্ষকদের শিক্ষা এবং বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করতে সবার দোয়া চাই। প্রভাষক মশিউর রহমান বলেন, শুভমিতার সাফল্য আমাদের সবার গর্ব। তার পরিবারের পরিশ্রম ও শিক্ষকদের নিবেদনই তাকে আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছে। শুভমিতার মতো অনেক মেধাবী শিক্ষার্থী আছে। তারাও জাতীয় পর্যায়ে গৌরব অর্জনের চেষ্টায় আছে। দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ কান্তি দে বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্বে সুনামগঞ্জ জেলার পরিচিতি আরও উজ্জ্বল হলো। আজ আমি এসেছি স্বচক্ষে দেখতে শুভমিতাকে। এই বিদ্যালয়ে আরও মেধাবী শিক্ষার্থী আছে। শুভমিতার উজ্জ্বল প্রতিভায় তাদেরও প্রেরণা বাড়বে। আমরা শুভমিতার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায় বলেন, শুভমিতার এ অর্জন সুনামগঞ্জ জেলার জন্য এক গৌরবের বিষয়। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা-অনুপ্রেরণা সৃষ্টি করবে। শুভমিতার এই গৌরব অর্জন সুনামগঞ্জ তথা সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা শুভমিতার কৃতিত্বে আনন্দিত। শুভমিতা আরও এগিয়ে যাবে - এই প্রত্যাশা করি। সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে বহু প্রতিভাবান শিক্ষার্থী আছে। নিষ্ঠা ও পরিশ্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেকেই জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে। তিনি আরও বলেন, আমিও ১৯৭৮ সালে প্রথম প্রতিষ্ঠিত এই নতুন কুঁড়ি’র প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার সাথের অনেক প্রতিযোগী এখন দেশে খ্যাতি অর্জন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম বলেন, শুভমিতার দেশসেরা সাফল্য সুনামগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন পরিচিতি এনে দিয়েছে। সুনামগঞ্জের মানুষের সুনাম বেড়েছে। তিনি বলেন, আমি জানতাম না এই বিদ্যালয়ে এতো প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর এখন জানতে পারছি, শিক্ষা ও সংস্কৃতিতে কত অবদান রেখে চলেছে শিক্ষার্থীরা। আমি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনের শেষ হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষার্থী মনীষা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স